রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

মানিকগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৬৮ বার

মানিকগঞ্জের ঘিওরে সাবিরুল ইসলাম শিপন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ মার্চ) সকালে উপজেলার বানিয়াজুরীর রাথুরা রাধানগর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পারিবারের লোকজন জানায়, রাতের খাবার খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান শিপন।

রাত আনুমানিক ৩ টার দিকে শিপন এর ব্যবহৃত মোবাইলে একটি কল আসে। এরপর শিপন তার মোবাইল নিয়ে ঘরের বাইরে যান। কিন্তু সে আর বাড়িতে ফিরে আসেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

তিনি জানান, সকালে স্থানীয় কৃষকরা কাজে যাওয়ার পথে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে শিপন এর জুলন্ত লাশ দেখতে পেয়ে তার বাড়ির লোকদের খবর দেয়।

পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com