সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মানিকগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেস্টা মামলায় চালক কারাগারে

কাউছার আহমেদ,মানিকগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসের মধ্যে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠার অভিযোগে চালক খোকন মিয়াকে প্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

 

রোববার দুপুরে প্রেপ্তারকৃত আসামী খোকন মিয়াকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার দুপুরে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস চালক খোকন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্ঠা করে। এসময় ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে ওই ছাত্রী বাস চালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেয়।

 

পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

 

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, এঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। দুপুরে আসামীকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com