রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লার সীমান্তে আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার

পালিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির হাতে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ আটক হয়েছে।

সোমবার বেলা ১২ টায় ১০ বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন।

১০ বিজিবির অধিনায়ক ইফতেখার জানান, একজন বাংলাদেশী নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি বিবিরবাজার সীমান্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

আটক আওয়ামী লীগ নেতাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com