শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

মাদারীপুরে হত্যা মামলার আাসামি পৌর কাউন্সিলার মনির র্যাবের হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার

গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর রাতে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুরের একটি আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কমিশনার এইচ এম মনিরুজ্জামান আক্তার কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৫০) সহ অত্র মামলার অন্যান্য আসামীরা গত ১৯ জুলাই বিকাল অনুমান ৫ টায় মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রের মাঝামাঝি স্থানে মাদারীপুর-মস্তফাপুর মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারনের উপর হাতবোমা, ঢাল, সড়কী, দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়।

ধৃত আসামী মৃত তৌহিদ স্বর্নামাত এর বাম পায়ের উরুতে ‍গুলি করে হাড়ভাঙ্গা গুরুতর জখম করে। এছাড়াও ধৃত আসামীসহ তার সহযোগী আসামীরা অত্র মামলার ভিকটিম তৌহিদ স্বর্নামাত, পিতা-সালাউদ্দিন স্বর্নামাত, সাং-সুচিয়ারডাঙ্গা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর এর দুপায়ে ও বুকে গুলি করে গুরুতর জখম করাসহ হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্নক জখম করে। তখন আসামীদের কর্তৃক মৃত তৌহিদ স্বর্নামাত এর সহযোগী আরো অনেকে গুরুতর আহত হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদ স্বর্নামাত মৃত্যুবরণ করে। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য বিগত সরকারের সময় মনিরুজ্জামান আক্তার বেশ কয়েকটি গুপ্ত হত্যা, সন্ত্রাস,চাদাবাজি, ধর্ষণ ইত্যাদি অপরাধ সংগঠিত করে বলে শোনা যায়।তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্ধর্ষ গুন্ডাবাহিনী পরিচালনা করতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com