রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদের শহীদ স্বীকৃতি চায় পরিবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত তাওহীদ সন্ন্যামাতের (২১) পরিবার সরকারিভাবে শহীদ স্বীকৃতির দাবি করেছেন।

বুধবার দুপুরে তাওহিদের গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন ধরেন। নিহত তাওহীদ ওই গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে ও সে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রি কাজ করতো।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে সদর উপজেলার খাগদী এলাকায় যোগ দেয় তাওহীদ। এ সময় এলোপাতারি গুলি ছুঁড়লে নিহত হয় তাওহিদ।

পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে ১৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে সরকারিভাবে শহীদের স্বীকৃতির দাবি তোলা হয়।

মোস্তফাপুর ব্যাসস্ট্যান্ডের গোলচত্ত্বরটি শহীদ তাওহীদের নামে নামকরণ করার দাবি তুলে তাওহীদের বাবা সালাউদ্দিন সন্ন্যামাত বলেন, সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনভাবেই বেঁচে থাকা সম্ভব নয়।

ছোট সন্তান হলেও আয়ের অর্থ দিয়ে পরিবার চালানোর পাশাপাশি বড়ভাইয়ের পড়ালেখার খরচ দিতো সে। তাওহীদের আকষ্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তাওহীদের মামা ইব্রাহীম খলিল বলেন, তাওহীদ ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছে।

এর আগে একদল সন্ত্রাসী তাওহীদকে কুপিয়ে আহত করে। তাওহীদের নামে এলাকায় একটি স্মরনীয় স্থাপনা নির্মানের দাবি জানাচ্ছি। যাতে পরবর্তী প্রজন্ম তাওহীদের কথা মনে রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com