শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২; আহত ২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০০ বার
ফাইল ফটো

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশার যাত্রী ও এক শিশু স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সকালে ৮টায় জেলার ভায়না মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা হাট গোপালপুরের দিকে যাওয়ার সময় সদর উপজেলার ইছাখাদা দরগার গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী আব্দুস সালাম খান (৬৫) ও ভ্যানচালক শাহিন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক অটোরিকশার ওই যাত্রী আব্দুস সালাম খানকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ সালাম খানের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের কেচুয়াডুবি এলাকায় একটি যাত্রীবাহী গোল্ডেন লাইন বাসের ধাক্কায় স্কুল থেকে ফেরার পথে কেচুয়াডুবি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মারিয়া (৭) নিহত হয়। আহত হয় তার বড়বোন হাবিবা (৮)। হাবিবাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলার রমনগর হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, অটোরিকশা দুর্ঘটনায় নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল করা হয়েছে, পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। অপর নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গোল্ডেন লাইন বাসটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com