সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২ পেলেন বরিশালের ১১ বীর মহিলা মুক্তিযোদ্ধা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ বার

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২ পেলেন বরিশালের ১১ বীর মহিলা মুক্তিযোদ্ধা।

আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চ্যুয়ালি ও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সংযুক্ত হয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বীর মহিলা মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ২০২২ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার ৫ জনসহ বরিশাল জেলার ৮ জন এবং ঝালকাঠি জেলার ৩ জন বীর নারী মুক্তিযোদ্ধার এই সম্মাননা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত ছিলেন মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অা.ক.ম. মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, বরিশাল সচেতন নাগীর কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদাসহ বীর মুক্তিযোদ্ধা ও নারী ১১ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বরিশালের সম্মাননা প্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার হচ্ছেন রাবেয়া খাতুন, সুফিয়া বেগম, সাহান আরা বেগম, মোসাঃ হাজেরা বেগম, মোসাঃ আলেয়া বেগম, হিরন ময়ী দাশ রুনু, আলেয়া ছালাম, দীপা রহমান, মোসাঃ কহিনুর, নাজমা আক্তার, নুরজাহান বেগম, রোকেয়া বেগম, রিভা রানী মজুমদার, হামিদুননেছা, কানুন গমেজ ও হাবিবা আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com