শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

মহিপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৭৩ বার

কলাপাড়ার মহিপুর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে।

রবিবার মধ্যেরাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো: আবুল খায়ের এর নির্দেশক্রমে এস আই রাসেল সরদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহিপুর গ্রামের হাকিম মোল্লার ছেলে নাসির মোল্লা (৪৫) ও সুধীরপুুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে সাকিল (২১) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাডাও মহিপুর বাজারের নৈশপ্রহরীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো: আবুল খায়ের সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে তারা মাদক ব্যবসা করে আসছিলো।

পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com