বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মশা নিয়ন্ত্রণে রাজউক চেয়ারম্যানকে দুই দিনের সময় দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৩৯ বার

রাজধানী থেকে মশক নিধনে কঠোর অবস্থানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি সকল বাসিন্দাদের সতর্কতার সাথে বাসা বাড়ি পরিস্কার করাসহ যেসব স্থানে মশা বাসা বাধতে পারে সে সকল স্থানে পরিস্কার পরিচ্ছন্নার আওতায় আনার জন্য যেমন সচেতন হতে হবে তেমন রাজউককেও ব্যবস্থা নিতে হবে।

 

এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় রাজউক নির্মিত ভবনগুলোর আশপাশে মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে ফোন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

 

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানকে দুই দিনের সময় দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র।

রোববার (১ জুলাই) মশা নিয়ন্ত্রণে চলমান চিরুনি অভিযান পরিদর্শনে গিয়ে এমন পদক্ষেপ নেন মেয়র আতিক।

 

পরিদর্শনকালে ডিএনসিসির ৫২ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরে দিয়াবাড়ি এলাকায় অবস্থিত রাজউক নির্মিত ভবনগুলোর আশেপাশে এডিস মশার বংশবিস্তারের সহায়ক পরিবেশ দেখতে পান আতিক। এ সময় তাৎক্ষণিকভাবে রাজউকের চেয়ারম্যানকে ফোন করেন তিনি। ফোনে দুই দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিক-নির্দেশনা দেন তিনি।

 

 

এদিন উত্তরা ১২ এবং ১৩ নম্বর সেক্টরের মোড়, গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশা নিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আতিক।

 

 

প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেযর। এছাড়াও এডিস মশার লার্ভা আছে এমন স্থানের ছবি তুলে পুরস্কার জিতে নেওয়ার আহ্বানও জানান তিনি।

 

পরিদর্শনকালে মেয়র আতিকের সঙ্গে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com