মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ভোলায় ৫২ জনকে জরিমানা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫৮৯ বার
ফাইল ফটো

লকডাউনের প্রথম দিনে ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনের ৪৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।কঠোর বিধি-নিষেধের প্রথমদিন শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার তিন উপজেলায় এ জরিমানা করা হয়েছে।

এর মধ্যে ভোলা সদরে ৩১ জনকে ৩৫ হাজার ৩০০ টাকা, লালমোহনে ১১ জনকে ১০ হাজার ২০০ টাকা এবং তজুমদ্দিনে ১০ জনকে ১০ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

 

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে জানান, তিন উপজেলায় পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ মামলায় ৫২ জনের জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমোহনে সহকারী কমিশনার (ভূমি), মো. জাহিদুল ইসলাম, তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম ও ভোলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান, জিমরান মোহাম্মদ সায়েক এবং আকিব ওসমান।

 

তিনি আরও জানান, ০১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭৮৯ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৯০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com