শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ভোগান্তিতে দেশ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২১১ বার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট শুরু হলেও কিছু বাস-ট্রাক গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত। তবে রাজধানীর স্টেশনগুলোতে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে থ্রি হুইলার।

 

তথ্য বলছে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে ধর্মঘট। রাস্তায় নেই গণপরিবহন। সকাল থেকেই সড়কে যাত্রীদের ভিড় দেখা গেছে।

 

সকাল থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা হাউজবিল্ডিং, জসিমউদ্দীন, বিমানবন্দর বাসস্ট্যান্ড, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালীসহ বিভিন্ন স্থানে যাত্রীদের ভোগান্তি দেখা গেছে।

 

সড়কে গণপরিবহনের চলাচল না করলেও অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকারের পাশাপাশি সরকারি বিআরটিসি বাস চলাচল করছে।

শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। তাই নগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন।

 

মানুষ তীব্র ভোগান্তিতে দিশেহারা। বাস বন্ধ থাকায় বেশির ভাগই ভোগান্তিতে পড়েছে। মহাসড়কে বাস বন্ধ থাকায় তিন চাকা যানবাহনের দৌড়াত্ব বেড়েছে। এতে গন্তব্যে পৌছাতে গুনতে হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া।

 

বাস শ্রমিকরা জানান, হঠাৎ করেই তেলের দাম বেড়েছে। তাই আমাদের গাড়ি চালিয়ে পোষায় না।

 

দেশের প্রতিটি জেলায় বাস ট্রাক ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বানিজ্য আর যাতায়াত ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com