রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে ৪৪ জন ভিক্ষুক দের মাঝে ভ্যান গাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার

ভিক্ষাবৃত্তিকে না বলুন এই স্লোগান নিয়ে জেলা প্রশাসন বরিশালের বিশেষ উদ্যোগ ভিক্ষুক মুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে আজ ১৭ নভেম্বর বুধবার দুপুর ১ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে ৪৪ জন নারী পুরুষ ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালামাল ও ব্যবসাহিক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

 

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপপরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আক্তারুজ্জামান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার বরিশাল সদর শারমিন সুলতানাসহ পুর্নবাসিত ৪৪ জন ভিক্ষুক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে প্রধান অতিথি ভিক্ষুক মুক্তকরণ বরিশাল গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে পাশাপাশি তাদের পুনর্বাসনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে পূর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যাব গাড়ি, ১৪ জনকে চা/মুদি দোকানের মালামাল সামগ্রী, ২ জনকে ছাগল, ২ জনকে সেলাই মেশিন, দুই জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই কাজের উপকরণ, ৩ জনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

 

এই ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ২২ জন নারী ও ২২ জন পুরুষ তাদের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধী। যাওয়ার সময় প্রত্যেককে ৩০০ টাকা করে খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com