বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ভারতে চাকরির দেওয়ার নামে গৃহবধূকে ধর্ষণ, আটক ১

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২০ বার

ঢাকার সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে দালাল চক্রের প্রধানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর খাঁন।

 

এর আগে সোমবার (১ নভেম্বর) ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতার ইমাম হোসেন (৩৫) ভোলা জেলার চরফ্যাশন থানার হাজারিগঞ্জ গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের হাজীবাড়ি এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো (২৩) ওই গৃহবধূ। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাঠিয়ে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে তিন মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন ইমাম হোসেন।

 

পরে ওই গৃহবধূকে ভারতে পাঠাতে না পারলে ও বিয়ে না করায় রাতে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত দালাল চক্রের প্রধান ইমাম হোসেনকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

পুলিশ রাতেই মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর খাঁন বলেন, আটক ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com