বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ভারতীয় আগ্রাসন ও সকল অপশক্তি রুখতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ  ও মশাল মিছিল

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২০ বার
ক্যাম্পাসের অপরাজনীতি ও সকল অপশক্তি রুখে দিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে  বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে স্ব স্ব মশাল সংগ্রহের জন্য জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকা থেকে শুরু হয় মশাল মিছিল।
এতে তিন শতাধিক মশাল সহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। “বাঁধের মুখে বাঁধ চাই,ভারত দেখার সময় নাই”, “বন্যায় যদি মানুষ মরে,সেভেন সিস্টার্স থাকবে নারে”, “দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা,” “হিন্দু মুসলিম ভাই ভাই,ভারত নিয়ে আপোস নাই”, “পেতে চাইলে মুক্তি,ছাড়ো ভারত ভক্তি”, “ন্যায্য পানির হিসসা,ফিরিয়ে দাও ফিরিয়ে দাও”, “পানি নিয়ে দাদা গিরি, চলবে না চলবে না”,”বয়কট বয়কট, ইন্ডিয়া বয়কট” ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে প্রাশসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় মশাল মিছিল।
মশাল মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির সার্বিক বিষয় ও ভারত সৃষ্ট  রাজনৈতিক এই বন্যার কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিপর্যস্ত এলাকার মানুষের প্রতি সংহতি জানিয়ে বন্যার্তদের সাহায্যের জন্য ফান্ড কালেকশনে সকলের সহযোগিতা চান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com