মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ব্যানার সরিয়ে স্টেইনলেস স্টিলে নামফলক বসছে হাবিপ্রবি-র দ্বিতীয় প্রবেশদ্বারে

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় প্রবেশপথের নামফলক পরিবর্তন করে স্টেইনলেস স্টিল ( এসএস ) লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর ) বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির সুপারইনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ তারিকুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” গত ( আগস্ট) মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আমাদের দ্বিতীয় প্রবেশ পথের নামফলক পরিবর্তনের ব্যাপারে দিকনির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আমরা কাজ শুরু করি।
মূলত ঢাকায় নামফলকটি তৈরি করা হয়েছে। বর্তমানে নামফলকটির সকল কাজ শেষে হাবিপ্রবিতে আনা হয়েছে । আশা করি এসপ্তাহের মাঝেই নতুন নামফলকটি দ্বিতীয় প্রবেশ পথে স্থাপন করা সম্ভব হবে।
দ্বিতীয় প্রবেশ পথের নামফলক পরিবর্তনের ব্যাপারে রসায়ন বিভাগের শিক্ষার্থী সৌরভ বলেন, নামফলক বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করে। মূলত সদ্যসাবেক উপাচার্য মহোদয়ের আমল থেকেই আমরা এই বিকৃত নামফলক অপসরণ করে নতুন নামফলক প্রতিস্থাপনের দাবী জানিয়ে আসছিলাম।
দেরিতে হলেও নতুন উপাচার্য মহোদয় সাধারণ শিক্ষার্থীদের দাবীকে যৌক্তিক মনে করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি উপাচার্য মহোদয় যে একাডেমিক রোডম্যাপের ঘোষণা দিয়েছেন তার দ্রুত বাস্তাবায়ন কামনা করছি।
দীর্ঘদিন থেকে উক্ত প্রবেশ পথের নামফলক পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com