মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বুয়েটের অক্সিজেট প্রধানমন্ত্রীর নজরে আনুন: উচ্চ আদালত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯২৬ বার

বুয়েটের তৈরি ‘অক্সিজেট’ নামের ডিভাইসের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়ে ব্যারিস্টার অনিক আর হক আবেদন করলে আজ সোমবার (৫ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেয়।বিচারপতি বলেন, ‘অক্সিজেটের ওপর মিডিয়ায় ইতিবাচক প্রতিবেদন পড়েছি। কোভিড তো আমাদের সবার চোঁখ খুলে দিয়েছে।

 

প্রধানমন্ত্রী অনেক ইনোভেটিভ মাইন্ডের। করোনাকালে যদি নতুন এই ডিভাইসে জনগণের প্রাণ রক্ষা হয়, নিশ্চয়ই তিনি বিচার বিবেচনা করে দেশের স্বার্থে তা ব্যবহারের অনুমতি দিতে পারেন।’ এজন্য ডিভাইসটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের লক্ষ্যে উনার মূখ্য সচিবকে চিঠি লিখতে নির্দেশ দেন বিচারক।

 

সম্প্রতি বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসানের নেতৃত্বে ‘অক্সিজেট’ নামে একটি ডিভাইস তৈরি করেন। এটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেয়া সম্ভব বলে তারা জানান।

 

আদালতকে তিনি বলেন, দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে অক্সিজেটের। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন করোনা রোগীকে এই যন্ত্র দিয়ে হাই ফ্লো অক্সিজেন দেয়া হয়েছে। এ সময় বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, ‘পত্রিকায় দেখলাম হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা গত বছর বিদেশ থেকে আনা হয়েছে। কিন্তু সেগুলোর ক্রয়মূল্য দেখানো হয়েছে অনেক টাকা।

 

বুয়েটের অক্সিজেট যন্ত্রটি উৎপাদনের অনুমতি পেলে সারা দেশে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হতো। আর এক্ষেত্রে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বিদেশ থেকে কিনতে হতো না। এটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুয়েটের আবিষ্কৃত যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com