শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি-স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২১৮ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যার বিষয়ে এখনো অকাট্য প্রমাণসহ কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে আমাদের কাছে এখনো অকাট্য প্রমাণ সহকারে কোনো তথ্য আসেনি। আসলে আপনাদের জানানো হবে। আমরা সবসময় তথ্যভিত্তিক কথা বলি।

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনই কিছু বলতে পারছি না।

এর আগে, ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদ থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গত বুধবার দিনগত রাতে শিক্ষার্থীর বাবা কাজী নূর উদ্দিন রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেন।

মামলায় ছেলের বন্ধু আয়াতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার সকালে বুশরাকে রামপুরার বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com