রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বিসিসি’র মেয়র সাদিকসহ ৫৮ জনের বিরুদ্ধে পৃথক মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১ নং আসামি করে ৫৮ জনের নামে মামলা করেছে পুলিশ।

এ মামলায় নামধারী ৫৮ আসামি ছাড়াও অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন এসআই শাহ জালাল মল্লিক।

একই সাথে বরিশাল সদরের ইউএনও বাদী হয়ে যে মামলাটি করেছেন সেটিরও প্রধান আসামি করা হয়েছে বিসিসির এই মেয়রকে।
এজাহারে উল্লেখ করা হয়, বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া পথরোধ করিয়া পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করাসহ হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া এবং গুলি বর্ষন করার অপরাধে ১৩টি ধারা আনা হয় দায়েরকৃত মামলায়।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com