বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিসিসিতে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২০৫ বার
ফাইল ফটো

বরিশাল সিটি কর্পোরেশন ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব ৭৭ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা আদায় করেছে।

 

অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত বছরের থেকে এ অর্থবছরে থেকে ৩৫ কোটি ৮২ লাখ টাকার থেকেও বেশি রাজস্ব খাতে আয়ের কথা বলা হয়েছে। আর যেটি অর্জন হলে দুইদশকের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় হবে এটি।

 

মঙ্গলবার (১০ আগস্ট) ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষনাকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আর সিটি করপোরেশনের হিসেব শাখা বলছে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর ১৯ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ রাজস্ব আদায়। ২০২০-২১ অর্থবছরের আগে ২০১৯-২০ অর্থবছরে ৫৩ কোটি ৬০ লাখ,২০১৮-১৯ অর্থবছরে ৫২ কোটি ৬৩ লাখ, ২০১৭-১৮ অর্থবছরে ৪১ কোটি ২৩ লাখ, ২০১৬-১৭ অর্থবছরে ৪২ কোটি ৯৫ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩০ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া এর আগের অর্থবছরগুলোতে রাজস্ব আয় আরো কম ছিলো।

 

মেয়র বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন খাতে দুর্নীতি মুক্ত হওয়ায় আমাদের আয় বেড়েছে। আর আমাদের সিটি করপোরেশনে ভবন নির্মাণসহ অবকাঠামোগত ডেভেলপমেন্টের হারও বেশি। তাই নতুন করে করারোপ না করে রাজস্ব আদায়ের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com