শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

বিসিবির নির্বাচনে মনোনয়ন কিনলেন পাপন

ক্রিড়া ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তার নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। মনোনয়ন পত্র কেনার শেষ দিন আজ। সকাল থেকে মিরপুর শের-ই-বাংলায় পরিচালক পদপ্রার্থীদের ভিড় লেগে ছিল। গতকালও মনোনয়ন পত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন।

দুপুর ২টার পর মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন নাজমুল হাসান। ক্যাটাগরি-২ থেকে পরিচালক হওয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। এই ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৫৬ জন। ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের কাউন্সিলররা ভোট দিয়ে ১২ জন পরিচালক নির্বাচিত করবেন।

মনোনয়ন পত্র কিনে বেরিয়ে যাওয়ার পথে নাজমুল হাসান গণমাধ্যমে বলেন,‘আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান। এক বছর পর আরেক অক্টোবরে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন। চলতি মাসে তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হচ্ছে। আরেকটি নির্বাচন যখন সামনে তখন ঘুরে ফিরে আবার আসছে একটিই নাম, নাজমুল হাসান।

এর আগের নির্বাচনে সাবেক বোর্ড প্রধান সাবের হোসেন চৌধুরী নির্বাচনের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন। এবারের নির্বাচনে নাজমুল হাসান বাদে কারো নাম এখনও শোনা যায়নি। বরং স্রোত যেভাবে এগিয়েছে তাতে মনে হচ্ছে বিসিবির হট সিটে আরও দুই বছরের জন্য বসতে যাচ্ছেন নাজমুল হাসানই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com