বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিষধর সাপের কামড়ে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু 

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৯৮ বার
বিষধর কোবরা সাপের কামড়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।
দিলীপ রায় (২৫) নামের ওই শিক্ষার্থীকে শনিবার (১ জুলাই) অনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের দিকে কোবরা সাপ কামড় দেয়। সাপের কামড় দেয়ার দেড় ঘন্টা সময় পর তার মৃত্যু হয়।
দিলীপ রায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউনিয়নে। তার পিতার নাম মৃত ভগি চন্দ্র রায়।
দিলীপ রায়ের বন্ধুসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সাপ কামড়ানোর পর দিলীপকে গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে কবিরাজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইনজেকশনের অভাবে মৃত্যু হয় বলে তারা অভিযোগ করেন। পরিবারে শুধু তার মা ও বোন বেঁচে আছে।
দিলীপের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। গণিত বিভাগের শিক্ষার্থী শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি এবং আমরা শোকাহত। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com