মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বিষখালীতে উদ্ধার হওয়া মরদেহ মাহিরের

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ বার

ঢাকা সদরঘাট থেকে অভিযান-১০ লঞ্চে নানীর সাথে বরগুনা জেলার বেতাগীতে খালাবাড়ি বেড়াতে যাচ্ছিলো ১১ বছর বয়সী কিশোর মাহির হোসেন।

 

সেদিন ঝালকাঠি সুগন্ধা নদীতে রাত ৩ টার কিছু আগে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রাণ বাঁচাতে নানী জড়িনা বেগম নাতীকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। কিছুদুর সাতার কাটার পর নাতীকে হারিয়ে ফেলে জড়িনা বেগম।

 

সে সাঁতরে কুলে উঠতে পারলেও ঘটনার পর থেকে নিখোঁজ থাকে মাহির। ছেলেটির বাড়ি চাঁদপুর জেলা শহরে হলেও সে ঢাকার মিরপুর ১৪ নম্বর এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

 

আনন্দবার্তার সাথে ঘটনার বর্ণনা দিতে গিয়ে এসব কথা বললেন, নিহত কিশোরের বাবা মো. মাসুদ রানা।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে বিষখালী নদীর তীর থেকে চরে আটকেপড়ার খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এই কিশোরের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোষ্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

 

মিডিয়ার মাধ্যমে খবর দেখে রাত সারে ৯টায় ঝালকাঠিতে এসে সম্তানের মরদেহ শনাক্ত করেছে বাবা মাসুদ রানা।

ঝালকাঠি সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি অপারেশন) আব্দুল মালেক আনন্দবার্তাকে বলেন, শনাক্ত হওয়ার পর রাতেই মাহিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com