বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১২ শিক্ষকের নাম

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছর স্থান পেয়েছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১২ জন শিক্ষক ।

 

রবিবার (১০অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, তালিকায় বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০ জন গবেষক ঠাই পেয়েছেন। যেখানে বাংলাদেশের রয়েছেন এক হাজার ৭৯১ জন।

 

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে সকল গবেষকদের ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির সেরা ৫ গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন একোয়াটিক ইকোলোজি এন্ড ফিস বায়োলোজি ক্যাটাগরিতে ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ আফজাল হোসেন।

 

দ্বিতীয় স্থানে রয়েছেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মারুফ আহমেদ।

 

তৃতীয় স্থানে এনিমেল প্রডাকশন ক্যাটাগরিতে জেনারেল এ্যানিমেল সাইন্স এন্ড নিউট্রিসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.উম্মে ছালমা এবং একই ক্যাটাগরিতে চতুর্থ স্থানে রয়েছেন জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া।

 

৫ম স্থানে রয়েছেন এনজাইমোলোজি,মাইক্রোবাইলোজি এন্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ আজিজুল হক।

 

এছাড়াও গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন ক্রোপ ফিজিলিওজি এন্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ রবিউল ইসলাম,৭ম স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃআবু সাঈদ, ৮ম স্থানে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের চেয়্যারম্যান অধ্যাপক ড.মোঃ সাজ্জাত হোসেন সরকার।৯ম অবস্থানে রয়েছেন প্লান্ট প্যাথলোজি বিভাগের অধ্যাপক ড.মোঃমহিদুল ইসলাম।

 

১০ম অবস্থানে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড.মোঃহাসানুজ্জামান, ১১ তম স্থানে একই বিভাগের অধ্যাপক ড.মোঃ আরিফুজ্জামান,১২ তম স্থানে রয়েছেন।

 

ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ ফেরদৌস মেহেবুব। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com