মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বিধি-নিষেধ উপেক্ষা; ঢাকাতে গ্রেপ্তার ৯ হাজার ২ জন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৮২ বার

কঠোর বিধি-নিষেধে বিনা প্রয়োজনে মানুষের বাইরে বের হওয়া ঠেকাতে তৎপর ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে শুরু হয় এ বিধি-নিষেধে। দুই সপ্তাহে বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীজুড়ে ৯ হাজার ২ জন গ্রেপ্তার হয়েছেন।

 

এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা। আর বিধি-নিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা দায়ের করে। ট্রাফিক বিভাগের মামলায় জরিমানার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০টাকা।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা দেয় সরকার। আরেক দফা সময় বাড়ানোর পর এ কঠোর বিধি-নিষেধের শেষদিন ১৪ জুলাই। এ সময়ে ডিএমপির সব থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে এ অভিযান অব্যাহত রাখে।

 

ডিএমপি সূত্র জানায়, এ সময় সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে বিভিন্ন অযুহাতে বাইরে বের হওয়ায় রাজধানীতে মোট ৯ হাজার ২ জন গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, এসময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে।

 

তিনি বলেন, এদিনে বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪ টি গাড়ি থেকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com