শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

বিদ্যালয়ের দিঘির মাছ শিকার বন্ধ করে দিলো পুলিশ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বার

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের দিঘির চাষকৃত মাছ শিকার বন্ধ করে দিয়েছে পুলিশ।

রোববার দুপুর ২ টার দিকে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে মাছ শিকার বন্ধ করে দিয়েছে।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ওই দিঘি লিজ নিয়ে মাছের চাষ করেছে স্থানীয় মজিবর রহমান। কিন্তু বিদ্যালয় কতৃপক্ষ মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের প্রয়োজনে লিজ বাতিল করলে লিজ গ্রহিতা মজিবর রহমান বাদি হয়ে এডহক কমিটির সভাপতি মহিদুল ইসলামসহ ৮ জনকে বিবাদি করে ঝালকাঠি আদালতে লিজ বহাল রাখার দাবিতে গত বছরের ১৭ অক্টোবর মামলা (নং ২০১) করলে ১৪ নভেম্বর আদালত উভয়পক্ষের প্রতি স্থিতি অবস্থা জারি করেন।

কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করে বাদিপক্ষ রোববার মাছ শিকার শুরু করলে বিবাদিরা পুলিশ খবর দেয় মামলার বিবাদি মহিদুল ইসলাম ও তার সাইদুর রহমান।

তবে এ বিষয়ে মামলার বাদি মজিবর রহমানের ছেলে তানভীর রহমান জানান, আদালতে মাছ শিকারে কোন নিষেধাজ্ঞা দেয়নি।

দিঘির মাছ তাদের চাষকৃত এবং এখনও রক্ষনাবেক্ষনসহ সবই তারা করছেন। তাছাড়া লিজের মেয়াদ শেষ হয়নি এবং জামানতও ফেরৎ দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

রাজাপুর থানার এসআই বিপুল জানান, আদালতের মামলা চলমান ও আদালতের নিষেধাজ্ঞা থাকায় মাছ শিকার বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের পরবর্তী রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com