বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৯ বার

কুড়িগ্রামের উলিপুরে বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এ সময় সাবেক তিন নির্বাচন কমিশনারের প্রতিকৃতিতে জুতার মালা পড়িয়ে প্রতিবাদ করা হয়।

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, মহিলা দলের নেত্রী রিনা বেগম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মেদ, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে বিতকির্ত ও এক তরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে দানবে পরিনত করেছিল।

ওই তিন নির্বাচনের নির্বাচন কমিশনের সকল সদস্যসহ মাঠ পর্যায়ে যারা প্রহসনের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের সকলের বিচার দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com