শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বিজয়ের মাসের প্রথম দিন মুক্তির স্মৃতিতে নতুন প্রজন্ম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ বার

নতুন প্রজন্মকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও টর্চার সেলের সাথে পরিচয় করিয়ে দিতে বরিশালে প্রথমবারের মত আয়োজন করছে ‘মুক্তির স্মৃতিতে নতুন প্রজন্ম’।

বিজয়ের মাসের প্রথম দিনকে মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতিদানর দাবীতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন দি অডেশাস্।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর বাঁধ রোডের বদ্ধভূমির টর্চার সেলে অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহৃ বাংকার, টর্চার সেল, নির্যাতনের পর লাশ ভাসিয়ে দেয়া খাল, ব্রিজের ইতিহাস তুলে ধরেন মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক।

দি অডেশাস্ সভাপতি সাংবাদিক সাইদুর রহমান পাš’ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের পরি”ছন্নতা কর্মীকর্তা ডা. রবিউল ইসলাম, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, দি অডেশাস্ এর সহ সভাপতি দুর্জয় সিংহ জয় প্রমুখ।

এর আগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ভাস্কর্যে ও শহীদ বেদী ৭১ এ পুষ্পর্ঘ্য অর্পণ করেন অতিথি ও দি অডেশাস্ এর সদস্যরা। পরে নৃত পরিবেশন করেন হৃদয় সিংগানিয়ার টিম ও সঙ্গিত পরিবেশন করেন দি অডেশাস্ এর সদস্য সুপ্ত কর্মকার ও বরিশাল শিশু পরিবারের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com