শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বিএম কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ইফতার সামগ্রী বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮২ বার

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বি এম কলেজ।

আজ ৭ রমজান বি এম কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রশিবিরের এ আয়োজনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.শেখ মোঃ তাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজান মাসে নিজেদের আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনের অঙ্গীকারের মাধ্যমে আদর্শ  সমাজ গঠনের আহবান জানান।

মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন রমজানকে ফলপ্রসূ করতে ব্যক্তিগত আমল বৃদ্ধির পাশাপাশি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সবাই নিজনিজ জায়গা থেকে সচেতন হলেই আদর্শ সমাজ বিনির্মান সম্ভব।

বি এম কলেজ সভাপতি শাহেদ হোসেনের সভাপতিত্বে ও বিএম কলেজ সেক্রেটারি  নাহিদ হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর মাদরাসা কার্যক্রম সম্পাদক মোহেবুল্লাহ আরাফাত সহ শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com