শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ দুই যুবক আটক

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২২২ বার

ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে তার নিজ ঘরে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেস্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে।

অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com