বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

বাউফলে নির্বাচনী সহিংসতা: গুলিবিদ্ধ ১, আহত ৫

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার

পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে ১জন ও আহত হয়েছে ৫ জন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাউফল উপজেলার নওমালা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানিয়েছেন, নওমালা ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাস এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের মধ্যে এ সংঘর্ষ হয়।

 

ঘটনার সময় সজীব (২০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।

রাত ১১ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে জানানো হয়, সজীবকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গুলি ছোড়ার বিষয়টি সত্য না বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বর্তমান ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদার অভিযোগ করে বলেছেন, পুলিশের উপস্থিতিতে আমার কর্মী-সমর্থকদের ওপর গুলি করে আহত করা হয়েছে। এদিকে শাহাবুদ্দিন আকন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমি এ সম্পর্কে কিছুই জানি না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com