বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলামোটরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৯০ বার

রাজধানীর বাংলামোটর এলাকায় পান্থকুঞ্জ পার্কের পাশের ফুটপাথে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক শেখ সাইফ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অফিস শেষে ফেরার সময় ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় তাকে শারীরিকভাবে মারধর করা হয়।

পাশাপাশি অস্ত্রের মুখে সাইফের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে পালিয়ে যায়।

ব্যাগে শেখ সাইফের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ছিল। শেখ সাইফ বলেন, ‘অফিস শেষে বাংলা মোটরের পান্থকুঞ্জ পার্কের পাশ দিয়ে হেঁটে কাওরান বাজারের দিকে যাচ্ছিলাম।

হঠাৎ পেছন থেকে তিন-চারজন হঠাৎ কিল-ঘুষি মারে। আমি চিৎকার করলে চাকু বের করে আঘাতের চেষ্টা করে। তারা আমাকে বলে, চিৎকার করলেই খুন করে ফেলবো।

এ সময় রাস্তার কেউ এগিয়ে আসেনি। কয়েকজন হিজড়াও ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমি নিরুপায় হয়ে তাদের ব্যাগ দিয়ে দেই। অজ্ঞাত ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২০-২২ বছর।

সাংবাদিক সাইফ বলেন, পরে আমি এক বাইক চালকের সাহায্যে কাওরান বাজারে টহলরত পুলিশের কাছে বিষয়টি জানালে তারা দ্রুত এসে খোঁজা শুরু করে।

ছিনতাইকারীরা পার্কের জঙ্গলের ভেতরে ব্যাগ ফেলে চলে যায়। তবে ফোন দুটি পাওয়া যায়নি। টহলরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. ফরিদ আহমদ মুকুলসহ আরও দুইজন পুলিশ সদস্য মিলে বাগানের ভেতর খোঁজাখুজি করে ছিনতাইকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com