বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি হাবিপ্রবি শিক্ষার্থীদের

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩২৪ বার

বাংলাদেশ রেলওয়ে বিভাগের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ৬ দফা দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা।

অবস্থান কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ইয়াসির রাঙা, সম্রাট , আরাফ, আরমান আশিক, শামসুল ইসলাম সোহেল,  মামুনুর রশিদ, পাইরিজ হাসান সহ হাবিপ্রবি-র কৃষি অনুষদ, ফুড প্রোসেস এন্ড ইঞ্জিনিয়ারিং, ডক্টর অব ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ, রসায়ন বিভাগ সহ অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা।

৬ দফা দাবিরগুলোর মধ্যে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সহজ.কম কর্তৃক যাত্রী হয়রানির ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ,  অনলাইন কোটায় টিকেট ব্লক বা বুক করা বন্ধ করে অনলাইন ও অফলাইনে টিকেট ক্রয়ে সকল প্রকার সুযোগ -সুবিধা প্রদান, যাত্রী চাহিদার সাথে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, ট্রেনের সকল কর্মকাণ্ডের মনিটরিং এবং শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি অন্যতম।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারি, রেলওয়ে বিভাগের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে তা এখন সহ্যের বাইরে। যাত্রী হয়রানি বন্ধ করে দ্রুত মনিটরিং ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানাচ্ছি  ।

উল্লেখ্য, রেলওয়ে প্রশাসনের দুর্নীতি এবং অব্যবস্থাপনা সংস্কারের জন্য ছয় দফা দাবি নিয়ে গত ৮ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিলেন মহিউদ্দিন রনি। তার দাবিগুলো হলো- ই-টিকিটিং প্ল্যাটফর্মে (Shohoz.com) যাত্রী হয়রানি বন্ধ করা,  টিকিট বিক্রির কালোবাজারি প্রতিরোধ করা, অনলাইনে টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি যেকোনো ধরনের টিকিট কেনার সহজ ও স্বচ্ছ উপায় তৈরি করা, জনসাধারণের চাহিদার সঙ্গে সঙ্গতি রাখতে ট্রেনের সংখ্যা বাড়ানো, ট্রেনের টিকেট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং ন্যায্য দামে খাবার বিক্রি, বিশুদ্ধ পানি সরবরাহ ও অন্যান্য পরিষেবা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com