শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর অন্য কোন দেশের চিকিৎসকদের মানের চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৩০ বার

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর অন্য কোন দেশের চিকিৎসকদের মানের চেয়ে কোন অংশে কম নয়। অনেক ভালো ভালো চিকিৎসক বাংলাদেশে আছে। উন্নত মানের চিকিৎসাও বাংলাদেশের সম্ভব।

কিছু সুযোগ-সুবিধার অভাবে আমরা তা পরিপূর্ণভাবে করা সম্ভবনা। তবে সবাই যদি একযোগে কাজ করি তবে মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়া সম্ভব।

এ সময় মন্ত্রী আরো বলেন, নতুন নতুন বিল্ডিং তৈরি করে কোন লাভ নেই, জনবলণ না থাকায় অনেক সময় বিল্ডিং এর দরজা-জানলা চুরি হয়ে যায়। তাই জনবল ছাড়া কখনোই বিল্ডিং গুলো পূর্ণতা পাবে না। তাই দ্রুত সময় এসব প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হবে।

বর্তমানে দেশের অর্ধেক রোগী বিদেশে চলে যায় শুধুমাত্র দেশে সঠিক রোগ নির্ণয় হয় না বলে। তাই নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের আধুনিক চিকিৎসায় টেকনোলজির উপরে ভূমিকা রাখার আহ্বান করেন তিনি ।

বুধবার ( ১০ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরের শেখ হাসিনা ইনিস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com