বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশাে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নের আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা কমিটির সমন্বয়ে সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮৯৬ বার

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকার গত ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে বিধি-নিষেধ (লকডাউন) ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আজ ২ জুলাই শুক্রবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা কমিটির সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, পরিচালক বিভাগীয় তথ্য অফিস জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি, বিজিবির প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই তাই আমাদের সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকল বাহিনীর সমন্বয়ে কাজ করতে হবে। সরকার ঘোষিত লকডাউন ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হবে প্রয়োজন জেল জরিমানা দেওয়া হবে। আগামীকাল থেকে খাবার হোটেল, রেস্তোরাঁ চায়ের দোকানে বিশেষ ভাবে মনিটরিং করা হবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী বিকাল পাঁচ ঘটিকার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান পাঠ বন্ধ রাখতে হবে। আগামীকাল থেকে কঠোর ভাবে সরকার ঘোষিত লকডাউনের প্রজ্ঞাপন বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে জেলা প্রশাসন কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com