বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ডানিডা প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথম মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৯৪ বার
ফাইল ফটো

বৈদেশিক সাহায্য সংস্থা ডানিডা প্রকল্পের ঠিকাদার ফিরোজ আলম জোমাদ্দারসহ ১৬ জনকে অভিযুক্ত করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মামলা দায়ের করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অবসরকালীন ছুটিতে থাকা হিসাবরক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে বৈদেশিক সাহায্য সংস্থা ডানিডা প্রকল্পের ঠিকাদার ফিরোজ আলম জোমাদ্দারসহ ১৬ জনকে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার অভিযোগ তদন্ত করে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান।

বাদী জানান, নলছিটি উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় ঠিকাদার ফিরোজ আলম ২৪ লাখ টাকার একটি কাজের প্রায় ১০ লাখ টাকা উত্তোলন করে নেয়। ৪৬ জন দরিদ্র মানুষকে দিয়ে প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা মজুরিতে কাজ করানোর শর্ত থাকলেও ঠিকাদার স্ক্যাভেটর মেশিন দিয়ে মাটি কাটেন। যার ফলে দরিদ্র মানুষ অর্থ থেকে বঞ্চিত হয়।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ওই কাজ স্থগিত এবং বাকি অর্থ আটকে দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজ আলম তার (হিসাবরক্ষক) বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ এবং বাকি টাকা ছাড়ে ৫ শতাংশ হারে ঘুষ দাবির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এতে মানহানি হয় বলে দাবি করে এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আগে শুধুমাত্র রাজধানীতেই সাইবার ট্রাইব্যুনাল ছিল। গত জুলাই মাসে ঢাকার বাইরে বরিশালসহ ৮টি বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার প্রথমবারের মতো মামলা দায়ের হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com