শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

বরিশাল সদরে ৩ টিতে আ‘লীগ স্বতন্ত্র দুই ও ইসলামী আন্দোলন একটিতে নির্বাচিত

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার

বরিশাল সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ৩ প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়াও স্বতন্ত্র দুই ও ইসলামী আন্দোলনের এক প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

যদিও নির্বাচন অফিস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুড়ান্ত ফলাফল দিতে পারেনি।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চরকাউয়া ইউপিতে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আলীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব আহম্মদ আলী তালুকদার।

 

এ ইউপির আট কেন্দ্রের পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী ছবি। তিনি আট কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৩০০ ভোট। তার নিকটতম হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৩১৪ ভোট।

 

একটি কেন্দ্রের ভোটের ফলাফল রাত পৌনে ৯টা পর্যন্ত পাওয়া যায়নি।

 

অন্যান্য প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী সুলতান আহমেদ খান ও হারুন অর রশিদ হাওলাদার এবং জাতীয় পার্টির জয়নাল আবেদীন।

রায়পাশা-কড়াপুর ইউপিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ শাহরিয়ার বাবু। নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৪২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

শায়েস্তাবাদ ইউপিতে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরিফুজ্জামান মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কার হওয়া সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার।

 

এ ইউপিতে অপর প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন তুহিন।

চন্দ্রমোহন ইউপিতে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মাস্টার। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ৩ হাজার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলিউর রহমান। তিনি পেয়েছেন ২ হাজার ৪৩১ ভোট।

এ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ২ হাজার ৩২৩ ভোট।

 

চাঁদপুরা ইউপিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হোসেন। এ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মো. হেলাল উদ্দিন খান, ইসলামী আন্দোলনের মো. আলী আজিম খান, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ আমান।

 

চরমোনাই ইউপিতে নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. জিয়াউল করিম। তার প্রাপ্ত ভোট হলো ১০ হাজার ৪শ ১৪। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম মাষ্টার। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৮শ ৬৩।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com