শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশাল রেঞ্জ এর শ্রেষ্ঠ পুলিশ সুপার মোঃ মারুফ হোসনে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল এর কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, আইন -শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভন্ন ক্যাটাগরীতে কৃতীত্বপুর্ণ কাজের জন্য আগস্ট/২০২১ মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় মোঃ মারুফ হোসনে,পুলিশ সুপার বরিশালকে ক্রেস্ট তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

 

এছাড়া একই সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে আঃ রাজ্জাক মোল্লা, শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে বরিশাল জেলা; এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা, বরিশাল জেলাকে পুরষ্কৃত করা হয়েছে।

 

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশালসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com