শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল মুক্ত দিবস পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার

বরিশাল মুক্ত দিবস উপলক্ষে নগরীর টর্সার সেল বদ্ধ ভূমীতে পুষ্পমাল্য অর্পন করেছে প্রশাসন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র সিটি কর্পোরেশনের নির্মিত বদ্ধভভূমি’র ৭১ এ প্রথমে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

পরে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন, বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি ড. সাদিকুল আরেফিন, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, ডিআইজি আখতারুজ্জামান, মহানগর আওয়ামীলীগ সভাপতি একেএম জাহাঙ্গির হোসেন ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মী।

প্রশাসন:

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনিতে ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আজ ৮ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় ওয়াপদা কলোনির বধ্যভূমির স্মৃতিস্তম্ভ ‘৭১রে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল এর নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

মেট্টোপলিটন:

পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার বিএমপি  মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার ।
এ-সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের  মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স  সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন।
উপ-পুলিশ কমিশনার ডিবি মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার
(ট্রাফিক), এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন  খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপির সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com