মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার

এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হারের দিক থেকে গত বছরের মতো এবারেও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা।

বৃহস্পতিবার (১০ম জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম জানান, এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে।

এ জেলায় মোট পাশের হার ৬৫ দশমিক ৩৮। তবে গত বছরের থেকে এবারে এ জেলাসহ সকল জেলার পাশের হার অনেক কমেছে।

দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাশের হার ৫৭ দশমিক ২০, যা গত বছর ছিল ৯০ দশমিক ৬৪। তৃতীয় অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৫৫ দশমিক ৭২, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০।

চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৫৪ দশমিক ৭০, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৫১ দশমিক ৭৭, যা গত বছর ছিল ৯০ দশমিক ৫২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৫০ দশমিক ৮৪ যা গত বছর ছিল ৮৩ দশমিক ৮০।

অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব চেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান।

জিপিএ-৫ এর দিক থেকেও সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তাৎক্ষণিক সংবর্ধনা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার আয়োজনে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় বরিশাল মেট্রোপলিটন কলেজের (পঞ্চম তলা) মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com