মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৫ বার

এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেছেন।

শিক্ষা বোর্ডের পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। যারমধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এর হারে এগিয়ে রয়েছে।

গতবছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com