মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাদ আসর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ববির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আজ বুধবার (২০ অক্টোবর) দোয়া মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। মিলাদ ও দোয়া মোনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, মহানবী( সা.)এর   দৃষ্টি ছিলো উদার। মহানবী( সা.)  সকল ধর্মের প্রতি সহাবস্থানে থাকার কথা বলেছেন। মহানবী (সা.) সবসময় মানুষের কল্যাণের কথা ভাবতেন। উপাচার্য মহোদয় আরো বলেন,  ইসলাম শান্তির ধর্ম, তাই আমরা যদি মহানবীর( সা.) সততা, আদর্শ ও মানবিকতা মেনে চলতে পারি  এবং সকল ধর্মের প্রতি সহবস্থান থাকতে পারি তাহলেই আমরা সত্যিকারের মানবিক হতে পারব।
এসময় তিনি মহানবীর জীবনাদর্শকে প্রেরণা হিসেবে গ্রহণ করার জন্য মুসলিম উম্মাহসহ সকলের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে রাসুল (সা.) সারাজীবন যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দের বার্তা প্রচার করেছেন তা সকলকে হৃদয়ে ধারন করার আহবান জানান।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ নাজমুল কায়েসের সঞ্চালনায় উক্ত দোয়া মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ডিন, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, দপ্তরপ্রধান, শিক্ষক সমিতির সভাপতি,  মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারি সমিতির নেতৃবৃন্দসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com