বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব পন্থায় কফিন মিছিল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার

প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনব পন্থায় কফিন মিছিল করেছে।

রাত সোয়া ৮ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান ৪ দফা দাবিতে গত ১ সপ্তাহ যাবৎ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোন দাবি পূরণ করেনি এমনকি বিষয়গুলোতে কর্নপাতও করা হচ্ছে না। এ কারনে আজ রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত আখ্যা দিয়ে অভিনব কফিন মিছিল করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে পুনর্বহাল করা রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমর্থক শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের অপসারণ করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com