বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন কাজী মামুন সভাপতি, সাধারণ সম্পাদক আরিফিন তুষার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে কাজী আল মামুনকে সভাপতি এবং আরিফিন তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে অর্থাৎ সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে খান রুবেল ও কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবারকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে পদাধিকার বলে প্রেসক্লাব কার্যকরী সংসদের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কল্যাণ তহবিলের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মুরাদ আহমেদ এবং কমলসেন গুপ্তকে মনোনীত করা হয়েছে।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

এছাড়াও প্রেসক্লাব সদস্যদের কল্যাণে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যক্রম গতিশীল এবং আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রেসক্লাব সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com