শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশাল প্রেসক্লাবে সভাপতি পদে কাজী বাবুল’র ৪র্থ হ্যাটট্রিক প্লাস জয়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার

“শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২২” সভাপতি পদে পুনঃ নির্বাচনে ৪১ ভোট পেয়ে ১৩ বারের মত নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানবেন্দ্র বটব্যাল পেয়েছেন ৩৩ ভোট।

শুক্রবার (৩১ ডিসেম্বর) প্রেসক্লাব সংগঠন কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

পরে প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার দেবাশিষ চক্রবর্তী ওই ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষণার পর পরই সভাপতি পদে নির্বাচিত কাজী বাবুল কে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকবৃন্দ।

নব নির্বাচিত সভাপতি কাজী বাবুল বলেন, আমি সকলকে নিয়ে “শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব” এর উন্নয়ন করতে চাই।

 

এ জয় বরিশালের সকল সাংবাদিকের। অপরদিকে ‘মুরাদ-মিরাজ প্যানেল’ এর এর মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ গত ২৬ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ‘ পুনঃ নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গে’ লিখিত জানান।

এমনকি তিনি তার মতামত ফেসবুক স্ট্যাটাস এ তুলে ধরেন। গত ২৪ ডিসেম্বর বরিশাল প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি পদ প্রার্থী ছিল ৩ জন।

এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী কাজী নাসির উদ্দিন বাবুল, ‘মানবেন্দ্র বটব্যাল-এস এম জাকির পরিষদ’ এর মনোনীত সভাপতি প্রার্থী মানবেন্দ্র বটব্যাল, ও ‘মুরাদ-মিরাজ প্যানেল’ এর মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ।

এই ৩ প্রার্থীই জনপ্রতি ২৪ ভোট পেয়েছিলেন।

তাই নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী সভাপতি পদের অনুকূলে ১ সপ্তাহ পর অর্থাৎ শুক্রবার (৩১ ডিসেম্বর) পুণরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

 

জানা গেছে, সভাপতি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী কাজী নাসির উদ্দিন বাবুল ১৯৯৫ সালে বরিশাল প্রেসক্লাবের সভাপতি হয়েছিলেন।

 

পর্যায়ক্রমে তিনি ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০১, ২০০৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সাল পর্যন্ত সুনামের সাথে সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

এ পর্যন্ত মোট ১৩ বার বরিশাল প্রেসক্লাবে সভাপতি হয়েছেন কাজী নাসির উদ্দিন বাবুল।

তার স্ত্রী কাজী মেহেরুন্নেছা বাবুল ২০০৪, ২০০৫, ২০০৭ ও ২০০৮ সালে সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। একাধিক সাংবাদিক বলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে এবং সাংবাদিক পেশার মান উন্নয়নে কাজী নাসির উদ্দিন বাবুল’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিজে শারীরিকভাবে অসুস্থ থেকেও তিনি সবসময় সাংবাদিকদের সুবিধা-অসুবিধা নিয়ে ভাবেন। এবং সুখ-দুঃখে পাশে থেকেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com