সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বরিশাল নগরের পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনার নেই: সবুজ আন্দোলন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার

আবহমান কাল থেকে প্রচলিত ধান,নদী আর খাল এই তিনে বরিশাল। কিন্তু স্বাধীনতার পর থেকে বরিশাল নগরীর ছোট বড় নদী আর খাল দখল করে ময়লার ভাগাড়ে পরিনত করা হয়েছে।

বরিশাল নগরের পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। আজ ২৪ অক্টোবর মঙ্গলবার বিকালে সবুজ আন্দোলন বরিশাল জেলা কমিটির উদ্যোগে শহরের বেলতলা খেয়াঘাট এলাকায় রায়তা পিকনিক স্পটে ” পরিবেশবান্ধর বরিশাল নগরী গড়তে করণীয় শীর্ষক আলোচনা সভা ও জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি ডিজাইনার রিয়াদুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা এসোসিয়েশন বিল্ডিং কনসালটেন্টের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আকতার হোসেন, বরিশাল সিটিকর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কেফায়েত হোসেন, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ শিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নদীর শহর বরিশাল আজ খাল থেকে নালায় পরিনত হয়েছে। এছাড়াও বরিশালের বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝডের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হয়েছেন। তারা সব হারিয়ে বরিশালের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরিশালে ক্রমশই বাড়ছে অভিবাসনের সংখ্যা। এসব মানুষের অধিকাংশ সরকারের ১৪৬টি সামাজিক নিরাপত্তা প্রকল্পের সহায়তা থেকে বঞ্চিত। জলবায়ু পরিবর্তনে বরাদ্দকৃত লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে পার্ক, রাস্তা-ঘাট কালভার্ট নির্মাণে।

কিন্তু সবুজায়ন বৃদ্ধিতে কোন পরিকল্পনা নেই। শহর রক্ষা বাঁধ সংস্কারের অভাবে শহরের জনগণ আগামীতে ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপনের পাশাপাশি শতাধিক দেশীয় প্রজাতির আম ও কমলা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, রোকসানা আইভী, গোলাম মোর্শেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিন আহমেদ সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালমা পলি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com