শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশাল ত্যাগ করছে মানুষ, ঠাই নেই নৌযানগুলোতে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৮৪৭ বার

বরিশাল ঢাকা নৌরুটে আজ বরিশাল থেকে ১০টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।

 

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রশাসনের সামনে প্রদিটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছে ধারণ ক্ষমতার ৩/৪ গুন করে।

নৌ পুলিশ ও প্রশাসনের সামনেই সাধারণ যাত্রীরা কোন স্বাস্থ্যসুরক্ষা না মেনেই প্রতিটি লঞ্চে চাপাচাপি করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এর মধ্যে যাত্রী ভাড়া রয়েছে দ্বিগুনের অভিযোগ। আর লঞ্চ কতৃপক্ষ বলছে সরকার নির্ধ ারিত ভাড়াই তারা যাত্রী পাড়াপাড় করছে।

 

এ দিকে আজ রাত থেকেই লকডাউনের আওতায় আসছে দেশ। তাই সকালে আইনশৃক্ষলা বাহিনীর তৎপরতা থেকে নিজেকে রক্ষার্থে  যে যভাবে পারছে তার গন্তব্যে যাওয়ার চেস্টা  করছে। এ কারণে সড়কেও রয়েছে তীব্র যানজট। অপর দিকে লঞ্চে তীব্র যানজটের বিষয়টি সংশ্লিস্ট কতৃপক্ষের নজরেে আসলেও যাত্রীর ভোগান্তির কথা চিন্তা করে সকল নিয়মাবলি কিছুটা শিথিল ভাবে বিষয়টি বিবেচনা করা হচ্ছ বলে বন্দর বিভাগ থেক জানানো হয়েছে।

 

যাত্রী সেবায় বরিশাল নদী বন্দরে রাখা হয়ছে আনসার, ফায়ার সার্ভিসের জরুরী টিম। আর আইনশৃক্ষলার দায়িত্বে রয়েছে নৌপুলিশ।

 

অপর দিকে বরিশাল নথুল্লাবাদে দেখা গেছে একই চিত্র। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য রয়েছে মানুষের তীব্র ব্যস্ততা। প্রতিটি গাড়িতে এক সিটের বিপরীতে দুই সিটেই রয়েছে যাত্রী। তার পরেও রয়েছে তীব্র যাত্রী চাপ। কথা হয় বরগুনার আনছার আলীর সাথে। তিন বলেন, লকডাউনের কারনে দ্রুত কাজের স্থানে ঢাকায় যেতে হচ্ছে। এর জন্য বাড়তি টাকাও দিতে হচ্ছে।

 

বরিশাল কাশিপুর এরঅকার সোহাগ বেপারী বলেন, প্রায় দ্বিগুন ভাড়া দিয়ে হলেও যেতে হবে ঢাকার উত্তরায়। তাই ভাড়ার দিক না তাকিয়ে যাওয়াটাই এখন বেশ জরুরী হয়ে পড়েছে।

 

নৌ বন্দরের পাশাপাশি বরিশার রুপাতলী নথুল্লাবাদ বাস স্টেশনগুলোতো রয়েছে তীব্র যাত্রী চাপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com