মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশাল তারুণ্যের উৎসব উদযাপনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে আজ ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজনে বিভাগীয় প্রশাসন এর বাস্তবায়নে জেলা আউটার স্টেডিয়ামে বরিশালে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর বনাম ভোলা সরকারী কলেজ।

প্রথম রাউন্ডে ৮টি দলসহ মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com