রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২০৫ বার

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন দেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, পিপিএম।

 

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্যারেড শেষে পুলিশ লাইনের ড্রিলশেডে কিটপ্যারেড, মাসিক কল্যাণ সভা ও চাকুরী হতে বিদায়ী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

এরপর ১১ টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর/২০২১ মাসে অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্সের ভিত্তিতে পুলিশ সুপার জেলার বিভিন্ন স্তরের কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন।

 

অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল এবং জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com