সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

বরিশাল অগ্রণী ব্যাংক অফিসার সমিতি স্বাধীনতা ব্যাংকার পরিষদ বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ নেতৃবৃন্দদের সাথে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সাথে মত বিনিময়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২১২ বার

বরিশাল অগ্রণী ব্যাংক অফিসার সমিতি স্বাধীনতা ব্যাংকার পরিষদ বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে।

এ সময় সংগঠনগুলোর নেতৃবৃন্দ সহ সকল ধরনের সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, আওয়ামীলীগ নেতা লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঞ্চে উপস্থিত অতিথিদের সামনে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার নেতাকর্মীরা নির্বাচনের বিষয় নিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন, অগ্রণী ব্যাংক সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে। পাশাপাশি সরকারের যে কোন নির্বাচনকালীন মুহূর্তে অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

তাই দল-মত নির্বিশেষে এবারের নির্বাচনে ও সহযোগিতা করবেন এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন বিগত বছরের অসম্পূর্ণ কাজগুলো এবং বরিশালবাসীর চাহিদা সম্পন্ন দায়িত্ব তার কাঁধে। তাই তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে বরিশালবাসীর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার্থে তিনি তার জীবনের সবটুকু সাফল্য তা দিয়ে বরিশাল কে সাজিয়ে তুলবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com