মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বরিশালে ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯১ বার

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগান কে সামনে রেখে আজ ৮ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থা সমূহ বরিশাল এর আয়োজনে বিভাগীয় যাদুঘর বরিশাল প্রাঙ্গন থেকে জেলা বর্ণাঢ্য র‌্যালি বের হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, আঞ্চলিক কমিশনার গার্ল গাইড অ্যাসোসিয়েশন বরিশাল রাবেয়া খাতুন, সাবেক (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় ৮ জন সফল নারী কমিউনিটর নেতৃবৃন্দের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com